লালমনিরহাটে ট্রাকচাপায় এসআইসহ ২ পুলিশ নিহত

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা থানার ডিএসবি শাখার দুই পুলিশ সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছে।

 

সোমবার (১৮ জানুয়ারি) বিকালে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় লালমনিরহাট -বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, হাতীবান্ধা থানার ডিএসবি শাখার এসআই আব্দুল মতিন ও কনস্টেবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেল যোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন। পথিমধ্যে তারা খানের বাজার এলাকায় ট্রাক পার হতে চেষ্টা করলে ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

 

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই দুই পুলিশ সদস্য নিহত হওয়াম আমরা খুবই শোকাহত আর মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *