নিজস্ব প্রতিবেদক, নজর২৪- হেলিকপ্টার যোগে নেত্রকোনা দূর্গাপুরের বিলাশপুর গিয়েছেন আমীরে হেফাজত হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বাদ জোহর হাটহাজারী মাদরাসার শিক্ষা ভবনের হেলিপ্যাড থেকে তিনি নেত্রকোনার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বলে নিশ্চিত করেছেন আমীরে হেফাজতের ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআনুল হাসান ফারুকী।
দেশের জনপ্রিয় তরুণ ওয়ায়েজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী পরিচালিত পশ্চিম বিলাশপুর সাওতুল হেরা মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আমীরে হেফাজত।
উক্ত সম্মেলনে আল্লামা মামুনুল হক দাবাঃ দহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামি স্কলারগণ বয়ান করার কথা রয়েছে।
