Home আন্তর্জাতিক করোনা ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

করোনা ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

0
81

আন্তর্জাতিক ডেস্ক- করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের নেওয়া কোভিড-১৯ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে যুবরাজকে প্রথম ভ্যাকসিন দেওয়া হয়। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।

 

সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ ‘নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের জন্য তার আগ্রহ এবং অব্যাহত প্রচেষ্টার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন’। তিনি বলেন, মহামারির শুরু থেকেই আমাদের যে অর্জন তা হচ্ছে, ভিশন ২০৩০-র আওতায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।

 

আল-রাবিয়াহ বলেন, জনগণের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সতর্ক ব্যবস্থার মাধ্যমে এসব পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, সরকার নাগরিক ও বাসিন্দাদের রেকর্ড সময়ে একটি নিরাপদ এবং আন্তর্জাতিকভাবে অনুমোদিত ভ্যাকসিন সরবরাহের জন্য কাজ করেছে, ‘যা সৌদিকে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে’।

 

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে। আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেয়া সম্ভব হবে বলে গত নভেম্বরে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here