Home আন্তর্জাতিক এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

0
135

আন্তর্জাতিক ডেস্ক- এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক। এটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে ও দূরত্বে যেতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

 

টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা।

 

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই হেলিকপ্টার ১৬০ কেজি ওজন বহনে সক্ষম। আর এটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

 

এর আগে চালকবিহীন ড্রোন নির্মাণে ব্যাপক অগ্রগতি লাভ করে তুরস্ক।

 

এদিকে তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে সম্পর্কের অবনতি হলেও চীনের সঙ্গে সম্পর্ক উন্নতি করছে আঙ্কারা। চীনের সঙ্গে প্রথমবারের মতো রেলপথে পণ্যবাহী ট্রেন চালু করেছে তুরস্ক।

 

আঙ্কারার পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আদিল কারাইসমেলগ্লু জানিয়েছেন, তুরস্ক থেকে পণ্যবাহী ট্রেনটি চীনে শনিবার পৌঁছেছে। এটি দেশের জন্য বিশাল এক মাইলফলক। তিনি এক টুইট বার্তায় বলেন, চীনে রফতানি ট্রেনই রেল পরিবহনে আমাদের বিজয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here