১ দিনেই আজহারীর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ ছাড়াল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক- অবশেষে নিজের নামে ইউটিউব চ্যানেল খুললেন দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একথা জানান। এক পোস্টে তার অনুসারীদের জন্য নিজের ইউটিউব চ্যানেলের লিংকও জানান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় মিজানুর রহমান আজহারী। বিগত কয়েক বছর ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন।

 

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, আলহামদুলিল্লাহ.. অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশি কমেন্ট এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্টসই পড়ার চেষ্টা করেছি। সুবহান আল্লাহ! আপনাদের চমৎকার ও কন্স্ট্রাক্টিভ পরামর্শগুলো আমায় আবেগাপ্লুত করেছে। অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিক শুকরিয়া। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেয়া সুন্দর পরামর্শগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

 

ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করার পর থেকেই প্রচুর সাবস্ক্রিপশন হচ্ছে। রোববার (২০ ডিসেম্বর) দুপুরে প্রতিবেদনটি লেখা পর্যন্ত চ্যানেলটিতে কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা ১ লাখ ১৫ হাজারের বেশি পৌঁছে যায়।

 

মিজানুর রহমান আজহারী চ্যানেলের ইউটিউব লিংক হল: https://www.youtube.com/channel/UCxStLx7yb96MGBfIMo20x7Q/videos?view_as=subscriber

 

উল্লেখ্য, তরুণদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বর্তমানে যে ক’জন ইসলামি চিন্তাবিদ রয়েছেন, তাদের মধ্যে তিনি অন্যতম।

 

দেশে গত কয়েক বছর ওয়াজ মাহফিল করে অসংখ্য অনুসারী তৈরি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার অনুসারীর সংখ্যা প্রায় ৪০ লাখ।

 

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই আলেম। তবে সেখান থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবার ইউটিউবে ধর্মীয় পরামর্শ দেয়ার লক্ষ্যে চ্যানেল করলেন মিজানুর রহমান আজহারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *