Home আন্তর্জাতিক ফ্রান্সের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

ফ্রান্সের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

0
66

আন্তর্জাতিক ডেস্ক- প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। সম্প্রতি তার দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

 

ম্যাঁক্রোর দেহে করোনার লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে ৪২ বছর বয়সী এই প্রেসিডেন্টের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

 

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫৯ হাজার চারশ’।

 

বৃহস্পতিবার সকালে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রজাতন্তের প্রেসিডেন্টের আজ কোভি৩-১৯ শনাক্ত হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার পর পিসিআর টেস্টের মাধ্যমে তার সংক্রমণ শনাক্ত হয়।’

 

ইমানুয়েল ম্যাঁক্রো কিভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সম্প্রতি তার ঘনিষ্ট সংস্পর্শে আসা সকলকেই পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here