Home প্রধান খবর আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

0
59

নজর২৪ ডেস্ক- হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাইনুদ্দিন।

 

বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

 

এর আগে সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় মামুনুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here