সোমবার সকাল ৯টায় জাতীয় ঈদগাহে আল্লামা কাসেমীর জানাজা

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জানাজার নামাজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। আল্লামা কাসেমী বেফাক বোর্ডেরও কো-চেয়ারম্যান ছিলেন।

 

রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। ইন্তেকালের সময় তিনি দুই পূত্র ও দুই কণ্যাসন্তান রেখে গেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য নির্বাচিত মহাসচিব ছিলেন। এর আগে তিনি এ সংগঠনের ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

আল্লামা নূর হোসাইন কাসেমী প্রাচীন শতবর্ষী আকাবিরে উলামায়ে দেওবন্দের সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়াও ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া মাদানিয়া বারিধারা তিনি শায়খুল হাদীস এবং মহা পরিচালক ছিলেন।

 

প্রায় তিন দশক ধরে হাদিসের দরস দেওয়া প্রবীণ ও সুপ্রসিদ্ধ এই আলমের ইন্তেকাল বাংলাদেশ ইসলামে অঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে বলে সবাই মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *