Home প্রধান খবর মামলার খবর শুনে বাবুনগরী বললেন, ‘এটাই আমাদের সৌভাগ্য’

মামলার খবর শুনে বাবুনগরী বললেন, ‘এটাই আমাদের সৌভাগ্য’

0
91

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল ও হেফাজতে ইসলামের আমির মোহাম্মদ জোনায়েদ বাবুনগরীসহ তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

 

সোমবার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত‌্যব্রত শিকদারের আদালতে বাদি এ মামলা করেন। পরে রাষ্ট্রদ্রোহের মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

 

এদিকে এই মামলার খরব শুনে বাবুনগরী বলেছেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।

 

এ বিষয়ে সোমবার (৭ ডিসেম্বের) বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

হুজুর হেসে বললেন, কোরআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here