Home প্রধান খবর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র আটক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দুই মাদ্রাসা ছাত্র আটক

0
80

নজর২৪, কুষ্টিয়া- কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

 

শনিবার (৫ ডিসেম্বর) রাতে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদেরকে ভাস্কর্য ভাংচুরের অভিযোগে আটক করা হয়। আজ রোববার (৬ ডিসেম্বর) প্রেস ব্রিফিং করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

 

কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

পুলিশের ওই কর্মকর্তা বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের দুজনকে শনাক্ত করা হয়। পরে মাদ্রাসায় অভিযান চালিয়ে সেখান থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে প্রেস বিফ্রিংয় করে বিস্তারিত জানানো হবে।

 

উল্লেখ্য, কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে একটির কাজ প্রায় শেষ হওয়ার পথে। শুক্রবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে একদল দুর্বৃত্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here