Home প্রধান খবর করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

করোনায় আরও ৩৭ জনের মৃত্যু

0
73

নজর২৪,, ঢাকা- বাইশ দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসের মৃতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়ে গেল।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫২৪ জন। একই সময়ে দেশে ২ হাজার ২৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৪৩৮ জন।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৪৯৪টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৭৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৪৫৩ জন।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১২ জন নারী। এখন পর্যন্ত পাঁচ হাজার সাত জন পুরুষ এবং এক হাজার ৫১৭ জন নারী মারা গেছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০-ঊর্ধ্ব ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন মারা গেছেন।

 

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, তাদের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, রাজশাহীতে তিন জন এবং রংপুরে দুই জন রয়েছেন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here