Home প্রধান খবর ঈদে আসছে ‘প্রিয়তমা’, প্রথম লুকেই শাকিব খানের বাজিমাত

ঈদে আসছে ‘প্রিয়তমা’, প্রথম লুকেই শাকিব খানের বাজিমাত

0
177

ঈদে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ ছবিটি’ পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন তার অনুরাগীরা। তা দেখে শাকিব জানান, কোরবানি ঈদেও তাদের এই উচ্ছ্বাস ধরে রাখবেন তিনি। এজন্য নিয়ে আসবেন তার ‘প্রিয়তমা’কে। খবরটি শুনে বাড়তি আনন্দে ভাসতে থাকে ভক্তরা।

তবে দ্বিধা ছিল তাদের মনে। কেননা এর আগে কিং খান পরপর দুটি ছবির ঘোষণা দিলেও জ্বলেনি তার লাইট, ক্যামেরা। এবার আর তা হয়নি। এরইমধ্যে শুরু হয়ে গেছে ‘প্রিয়তমা’র শুটিং। তাতে যোগ দিতে শহরে এসেছেন ভিনদেশী নায়কা। সবমিলিয়ে শাকিবিয়ানদের আনন্দ যেন ধরছে না। এবার ‘প্রিয়তমা’র পোস্টার প্রকাশ করে তা দ্বিগুণ করে দিলেন কিং খান।

আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে শাকিব ‘প্রিয়তমা’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, শাকিবের ঠোঁটে জ্বলন্ত সিগারেট। ঘাড় ছোঁয়া চুল। পোড় খাওয়া চোখ মুখ ত্যাক্ত বিরক্ত। পোস্টারের ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘প্রিয়তমা’, যাত্রা শুরু।

মুহূর্তেই পোস্টটিতে মৌমাছির ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। মন্তব্যের ঘরে জানিয়েছেন ছবিটির জন্য শুভকামনা। সেইসঙ্গে প্রিয় তারকার পাশে থাকারও অঙ্গীকার করেছেন তারা।

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি।

জানা গেছে, ‘প্রিয়তমা’ ছবিটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে ছবিটির শুটিং করবেন শাকিব খান।

নির্মাতা হিমেল আশরাফ জানান, প্রিয়তমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে শাকিব ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।

ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here