Home খেলাধুলা ব্রাজিলকে হারিয়ে ‘অঘটন’ ঘটালো মরক্কো

ব্রাজিলকে হারিয়ে ‘অঘটন’ ঘটালো মরক্কো

0
185

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল ব্রাজিলকে ২-১ গোলে পরাজিত করে অঘটন ঘটিয়েছে মরক্কো। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে এই প্রথমবারের মত হারের তিক্ত স্বাদ দিল উত্তর আফ্রিকার দলটি।

সাউদাম্পটনের সাবেক মিডফিল্ডার সোফিয়ানে বুফাল ২৯ মিনিটে মরক্কোকে লিড এনে দেন। বিলাল এল খানুসের পাসে শক্তিশালী শটে ব্রাজিলিয়ান গোলরক্ষক উইভারটনকে পরাস্ত করেন কাতারের ক্লাব আল রাইয়ানের এই মিডফিল্ডার।

৬৭ মিনিটে অধিনায়ক কাসেমিরো ব্রাজিলকে সমতায় ফেরান। মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বুনু কাসেমিরোরা দূর্বল শটটি ধরতে পারেননি। সাম্পদোরিয়ার ধারের মিডফিল্ডার আব্দেলহামিদ সাবিরি ৭৯ মিনিট দুর্দান্ত ভলিতে মরক্কোর জয় নিশ্চিত করেন।

গত বছর কাতার বিশ্বকাপে প্রথম আরব ও আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করা মরক্কো আরো একবার প্রমাণ করলো তাদের ঐ পারফরমেন্স কোন অঘটন ছিলনা। বিশ্বকাপের পর এই প্রথমবারের মত দুই দল মাঠে নেমেছিল।

ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মিডফিল্ডার কাসেমিরো ম্যাচ শেষে বলেছেন, ‘আমি এটা বলবো না যে আমাদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল। নতুন কোচের পরিকল্পনার সাথে মানিয়ে নেবার অনুশীলন করতে হবে। আমি মনে করি আমরা ভাল ম্যাচ উপহার দিয়েছি। জয়ের জন্য সম্ভাব্য যা করার প্রয়োজন ছিল সবই আমরা করার চেষ্টা করেছি।’

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে হতাশাজনক বিদায়ের ম্যাচটি থেকে মাত্র ১০ জন কাল মরক্কো সফরে অন্তর্বর্তীকালন কোচ রামোন মেনজেসের বিবেচনায় সুযোগ পেয়েছিলেন। ইনজুরিতে থাকা নেইমার আরো একবার অনুপস্থিত তাকায় তার ১০ নম্বর জার্সি পড়ে কাল মাঠে নেমেছিলেন রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি রডরিগো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here