আগামীকাল বুধবার থেকে সব পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। আপনারা প্রস্তুত হয়ে যান।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বরের হাঁকডাক! পতন করবেন সরকারের! পতন! ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি।
সেতুমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) ৮টা সমাবেশ এক করলেও আওয়ামী লীগের সমাবেশের সমান হবে না। যেখানে বঙ্গপোসাগরের ঢেউ আছড়ে পড়েছে।
ছাত্রলীগকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে সংগঠনটির সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগ আমাদের প্রথম যৌবনের প্রেম। ছাত্রলীগ আমাদের বার্ধক্যের নিঃশ্বাস।
ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের গত ৪৭ বছরে সবচেয়ে সাহসী নেতার নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম কী? শেখ হাসিনা। গত ৪৭ বছরে জনপ্রিয় নেতার নাম কী? শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৭ বছরে সফল কূটনীতিকের নাম কী? শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের দুশ্চিন্তায় প্রতিদিন মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান।
শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে।
