Home খেলাধুলা কাতার বিশ্বকাপের প্রথম গোলই বাতিল

কাতার বিশ্বকাপের প্রথম গোলই বাতিল

0
116

অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আবার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে আজ (২০ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডর।

দোহার আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে ম্যাচের শুরুতে স্বাগতিক কাতারের জালে বল জড়িয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। কিন্তু গোলটি বাতিল করে দিয়েছে ভিডিওএ এসিস্ট্যান্ট রেফারি (ভার)।

ম্যাচের ৫ম মিনিটের মাথায় কাতারের অর্ধে ফ্রি কিক পায় লা ট্রিরা। সেখান থেকে ডি বক্সের জটলা থেকে বল পেয়ে যান ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। সেখান থেকে হেডে বল জালেও জড়ান এই ফুটবলার।

এরপর উদযাপনও শুরু করেন ইকুয়েডরের ফুটবলাররা। তবে রেফারি আরও নিশ্চিত হতে ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভার) –এর সহায়তা নেন। সেখানে দেখা গেল অফিসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here